রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
বাউফলে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
হোম » পটুয়াখালী » বাউফলে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে একই ঘটনায় নবম শ্রেণিতে অধ্যয়নরত দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে ভুক্তভোগী দুই ছাত্রী এ ঘটনায় বাউফল থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেন।
থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার পরিচিত এক ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেন। পরে ওই ছাত্রী তার আরেক সহপাঠীকে সঙ্গে নিয়ে সেখানে গেলে অভিযুক্ত অনিক তাদের দু’জনকেই ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযুক্ত অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, তিনি ঢাকায় আত্মগোপনে আছেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪:২৫:১৭ ● ১২৪ বার পঠিত
