বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
গৌরনদীতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও বই বিতরণ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও বই বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
দেশের তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার সকালে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, সরকারি অধ্যাপক মোঃ আলিমুজ্জামান এবং স্কুল শাখার শিক্ষকরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন। দোয়া শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করেন ইউএনও মোঃ ইব্রাহিম।
বাংলাদেশ সময়: ১৭:২৯:২৮ ● ১১৮ বার পঠিত
