বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫

মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

হোম » ঢাকা » মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড
বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫


 

মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে কাজী ইমরান (৩৫) নামের এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।

দণ্ডপ্রাপ্ত কাজী ইমরান উপজেলার আদমপুর গ্রামের আব্দুর রাজ্জাক কাজীর ছেলে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দোকানে দুর্গন্ধযুক্ত পঁচা মাংস পাওয়া যায়, যা মরা গরুর বলে প্রাথমিকভাবে নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেওয়া হয়। জব্দকৃত পঁচা মাংস পরে মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৬ ● ১২৭ বার পঠিত