সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫

পটুয়াখালী-৪: গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসানের মনোনয়নপত্র দাখিল

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৪: গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসানের মনোনয়নপত্র দাখিল
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫


 

পটুয়াখালী-৪: গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসানের মনোনয়নপত্র দাখিল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মোঃ রবিউল হাসান আজ সোমবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় তিনি সাগরকন্যাকে বলেন, তারুণ্যের নতুন ধারার রাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জনগণের সেবক হিসেবে পটুয়াখালী-৪ আসনের জনগণের জন্য কাজ করতে চাই।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম মৃধা, যুব অধিকার পরিষদের সভাপতি রুম্মান হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:২৩:৫৩ ● ৮৯ বার পঠিত