বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫

নেছারাবাদে পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫


 

নেছারাবাদে পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে স্বরূপকাঠি কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মিঠুন আর্চায্য অনুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মিঠুন আর্চায্য অনুজ স্বরূপকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর এবং পৌর ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি স্বরূপকাঠি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নারায়ণ চন্দ্রের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০১:৪৭ ● ৪৩৩ বার পঠিত