বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
দশমিনায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং মশার উৎপত্তিস্থল ধ্বংসের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এই কার্যক্রম শুরু হয়। ‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন’- এই প্রতিপাদ্যে ক্যাম্পেইনটি পরিচালিত হয়।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার আরিফুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিপির দশমিনা উপজেলা টিমলিডার আহসান উল্লাহ মুনিম, বাঁশবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ইউনিট টিমলিডার কাজী তানজির আহম্মেদ রিডেন, সদর ইউনিয়নের ১ নম্বর ইউনিট টিমলিডার জামাল হাওলাদার, সদর ইউনিয়নের ৯ নম্বর ইউনিট টিমলিডার রিফাত মাতুব্বর, বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ইউনিটের ডেপুটি টিমলিডার সঞ্জয় ব্যানার্জী।
এছাড়া সদস্য হিসেবে অংশ নেন আবুল বাশার, এসএম মোর্শেদ, হাসান আহম্মেদ জিদনী। স্কাউট লিডার আনিছুর রহমানের নেতৃত্বে স্কাউট সদস্য মো. জাকির, শিহাব, রেদোয়ান, জয়, জিসান, সৌরভ, তুলি ও জেসমিন অংশগ্রহণ করেন। স্থানীয় যুব প্রতিনিধি হিসেবে ছিলেন গাজী সালাউদ্দিন ও আব্দুর রউফ।
ক্যাম্পেইনের মাধ্যমে জনসাধারণকে আশপাশের জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত টায়ার ও পাত্র পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ১২:২৩:৫৬ ● ১০২ বার পঠিত
