বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫


 

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রফিক আলী নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার গোবরাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি শাহীন আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ সাগরকন্যাকে জানান, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে বাইসাইকেলে যাচ্ছিলেন রফিক আলী।

গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করেছে। ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০:৫০:৩০ ● ১৫১ বার পঠিত