সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
কলাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন (৪০) কে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের খালেদ তালুকদারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাকামইয়ার নেওয়াপাড়া মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেছেন।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম এ প্রসঙ্গে জানান, এমন কোন খবর তাদের কাছে নেই। ভিকটিম লিখিত অভিযোগ করলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১৯:২০:০৩ ● ২৮১ বার পঠিত
