মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
হোম পেজ » বরগুনা » আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল সিকদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাকদান গ্রামে।
স্থানীয়রা জানান, জয়নাল সিকদার নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটছিলেন। এসময় কাটা বাঁশ সড়কের পাশের বিদ্যুৎ লাইনে পড়ে যায়। পরে তিনি বাঁশ নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, সড়কের পাশে থাকা বিদ্যুৎ লাইনের ওপর বাঁশ পড়ার পর নামাতে গিয়ে জয়নাল সিকদার মারা গেছেন।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনাটি তারা জেনেছেন। মরদেহ হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নিশ্চিত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:১৩:৫৮ ● ১৮১ বার পঠিত
