বুধবার ● ১৮ জুন ২০২৫

উপকূলে টানা বৃষ্টি, পায়রা বন্দরে ০৩ নম্বর সংকেত

হোম » আবহাওয়া » উপকূলে টানা বৃষ্টি, পায়রা বন্দরে ০৩ নম্বর সংকেত
বুধবার ● ১৮ জুন ২০২৫


 

---

কলাপাড়া সাগরকন্যা অফিস

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্র উপকূলে দমকা হাওয়া ও অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা করেছে আবহাওয়া অফিস। সব মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত) কলাপাড়ায় রেকর্ড হয়েছে চলতি বছরের সর্বোচ্চ ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত। এর ফলে উপজেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

 

কলাপাড়ায় গত তিন দিন ধরেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।

 

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, “সমুদ্রের কিনারায় থাকা সব ট্রলারকে সতর্কতার সঙ্গে মাছ ধরার নির্দেশ দেওয়া হয়েছে। যারা গভীর সমুদ্রে রয়েছে, তাদেরকে উপকূলে ফিরে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।”

বাংলাদেশ সময়: ১২:৩৪:৫৩ ● ৪৭০ বার পঠিত