বুধবার ● ১৮ জুন ২০২৫
কলাপাড়ায় ১০টি তিলা ঘুঘু অবমুক্ত করেছে প্রশাসন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ১০টি তিলা ঘুঘু অবমুক্ত করেছে প্রশাসন
![]()
কলাপাড়া সাগরকন্যা অফিস
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের একটি বাড়ি থেকে উদ্ধারকৃত দেশীয় প্রজাতির ১০টি তিলা ঘুঘু অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদীক নিজ কার্যালয়ের সামনে বসে পাখিগুলো মুক্ত করেন।
ঘটনাস্থলে এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্য বায়জিদ মুন্সী ও মাসুদ হাসান উপস্থিত ছিলেন। তারা জানান, গত শুক্রবার পৌর শহরের একটি বাড়ি থেকে খাঁচাবন্দি অবস্থায় তিলা ঘুঘুগুলো উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদীক বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী দেশীয় পাখি ধরা, বিক্রি ও হস্তান্তর সম্পূর্ণ অবৈধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাংলাদেশ সময়: ১:৫০:৪১ ● ৪১৩ বার পঠিত
