রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
মহিপুরে আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ
হোম » পটুয়াখালী » মহিপুরে আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া ও মহিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার রাতে মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারীর বসতবাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় বাধা দিলে তাঁর স্ত্রী ও বোনকে লাঞ্ছিত করা হয় বলেও দাবি করেন মহিবুল্লাহ।
এ ছাড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলামের ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠান ও মহিপুরের বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রতিবাদে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ সভা অব্যাহত রেখেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচিতে লকডাউনের প্রতিবাদ জানানো হয়।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ এ প্রসঙ্গে বলেন, কারও ঘরবাড়িতে হামলার বিষয় আমাদের জানা নেই।
বাংলাদেশ সময়: ১৫:০৬:৫৭
