রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
দুমকিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা
হোম » পটুয়াখালী » দুমকিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা।
সভায় উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলিউল্ল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিল রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ও প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. সাইদুল খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন ও সার্বিক আয়োজন নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:৩৭:৩৯
