রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
সমুদ্রসীমা রক্ষার শপথ নিয়ে নৌবাহিনীতে ৪৬৭ নবীন নাবিক, পায়রা বন্দরে গতি বাড়ানোর দাবি
হোম » পায়রা বন্দর » সমুদ্রসীমা রক্ষার শপথ নিয়ে নৌবাহিনীতে ৪৬৭ নবীন নাবিক, পায়রা বন্দরে গতি বাড়ানোর দাবি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় দেশের সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ৪৬৭ নবীন নাবিক। তাঁদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে পায়রা বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার দাবি জানিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা।
২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে রবিবার (২৯ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন নবীন নাবিকরা।
কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খালেদ মিসবাহ উল আজীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে কৃতিত্বপূর্ণ নবীন নাবিকদের মধ্যে পদক বিতরণ করেন।
সর্বোচ্চ পেশাগত ও সার্বিক কৃতিত্বের জন্য মো. সজান মাহমুদ নৌপ্রধান পদক, দ্বিতীয় স্থান অর্জনকারী মো. জাহিদুল ইসলাম কমল পদক এবং তৃতীয় স্থান অর্জনকারী মো. শাকিল হাসান শের-ই-বাংলা পদক লাভ করেন।
নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশের বিশাল সমুদ্রসীমা রক্ষা ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যোগ দিয়ে দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নেন।
এদিকে পায়রা বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার দাবি জানিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। তাঁদের মতে, বন্দরের কার্যক্রমে গতি বাড়ানো হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।
বাংলাদেশ সময়: ১৩:০৪:৪৮
