শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
সাবেক এমপি শাহজান খানের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে উপলক্ষে দশমিনায় স্মরণ সভা
হোম » পটুয়াখালী » সাবেক এমপি শাহজান খানের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে উপলক্ষে দশমিনায় স্মরণ সভা
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য, সমাজসেবক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ আলহাজ্ব শাহজাহান খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দশমিনায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়াম হলরুমে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ আলম শানুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান, গণঅধিকার পরিষদ ঢাকা উত্তরের সহসভাপতি মিজানুর রহমান, দশমিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই পঞ্চায়েত, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খান ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বাশার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল হক বলেন, ‘যে মানুষটাকে আপনারা জীবিত থাকতে ভালোবাসতেন, যার পেছনে বিশাল বিশাল মিছিল করেছেন আর স্লোগান দিয়েছেন, তাঁর স্মরণসভায় স্বপ্রণোদিত হয়েই অংশগ্রহণ করা উচিত ছিল।’
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম করলে তা বেআইনি। এ ধরনের বেআইনি কাজ করলে প্রশাসনকে তাদের খুঁজে বের করতে হবে।
ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে গুরুতর অসুস্থ হন শহীদ আলহাজ্ব শাহজাহান খান। পরে ২৮ নভেম্বর ঢাকার পপুলার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান প্রধান অতিথি।
বাংলাদেশ সময়: ১৫:৪১:২৭
