শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
মহিপুরে ৯২ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » মহিপুরে ৯২ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে ৯২ পিস ইয়াবাসহ মো. নুর আলম (৫০) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে জনৈক আলম শরীফের বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় নুর আলমের কাছ থেকে ৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নুর আলম উপজেলার মহিপুর থানা এলাকার তারিকাটা গ্রামের মৃত নয়া মিয়া ও জয়ফুল বেগমের ছেলে।
মহিপুর থানার ওসি শামীম আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মহিপুর থানায় মামলা হয়েছে। শুক্রবার দায়ের করা এ মামলায় তাঁকে আদালতে পাঠানোর মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৫৬:৪৭
