বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

গৌরনদীতে হাতের রগ কেটে দেওয়ার মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

হোম » বরিশাল » গৌরনদীতে হাতের রগ কেটে দেওয়ার মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


 

গৌরনদীতে হাতের রগ কেটে দেওয়ার মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে মানিক বেপারীর হাতের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মুন্না খানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে ১১ দিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি।

 

গ্রেপ্তার মুন্না খান গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বাবুল খানের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মানিক বেপারীর ওপর হামলার ঘটনায় গৌরনদী থানায় মামলা হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যান মুন্না। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। এরপর এসআরবি তাঁকে আটক করে হাতিরঝিল থানায় হস্তান্তর করে।

 

পরে গৌরনদী থানার সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম ও এএসআই কামালের নেতৃত্বে পুলিশের একটি দল হাতিরঝিল থানা থেকে মুন্না খানকে নিজেদের হেফাজতে নেয়।

 

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (১৯ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:১৩