বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০টি যানবাহন

হোম » ঢাকা » মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০টি যানবাহন
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০টি যানবাহনসাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ভবনে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়ি ও থানায় জব্দ করে রাখা যানবাহনসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দিয়েছেন।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁরা থানা ভবন ও ভেতরে রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন।

 

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

 

বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:২০