বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

নলছিটিতে মালবাহী ট্রলি উল্টে প্রাণ গেল একজনের, আহত ২

হোম » ঝালকাঠি » নলছিটিতে মালবাহী ট্রলি উল্টে প্রাণ গেল একজনের, আহত ২
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


নলছিটিতে মালবাহী ট্রলি উল্টে প্রাণ গেল একজনের, আহত ২সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রলি উল্টে ফোরকান গাজী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাঁদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মগর ইউনিয়নের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মালবাহী ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা তিনজন ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ফোরকান গাজীর মৃত্যু হয়। তিনি ঝালকাঠি জেলার মরতুজা গাজীর ছেলে। দুর্ঘটনায় আহত অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২:৫৫:০৪