বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
মনপুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ
হোম » রাজনীতি » মনপুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে হাজিরহাট সদর উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের অপতৎপরতা, নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতা-কর্মীরা মাঠে থাকবেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মাঠে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, যুবদল নেতা বাবুল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবিরসহ অন্য নেতারা।
বাংলাদেশ সময়: ১০:১৪:০০
