বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে হামলা-ভাঙচুর, চালের মিলেও হামলা

হোম » পিরোজপুর » পিরোজপুরে সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে হামলা-ভাঙচুর, চালের মিলেও হামলা
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


 

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে হামলা-ভাঙচুর, চালের মিলেও হামলা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক দম্পতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই রাতে খালেকের মালিকানাধীন একটি চালের মিলেও হামলা চালানোর অভিযোগ উঠেছে।

 

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে পিরোজপুর শহরের ম্যাটারনিটি রোডে অবস্থিত তাঁদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

 

মজিবুর রহমান খালেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তাঁর বড় ছেলে তানভীর মুজিব অভি নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে একাধিকবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি বাড়িটির মেরামতের কাজ শুরু করা হয়েছিল। বুধবার রাতে একদল যুবক এসে বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

 

সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক সাংবাদিকদের বলেন, রাতে তাঁদের বাড়িতে আবারও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে হামলাকারীরা পিরোজপুরের পাড়েরহাট এলাকায় তাঁর মালিকানাধীন চালের মিলেও হামলা চালায়।

বাংলাদেশ সময়: ৯:৩১:৫০