বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
লকডাউন ঘিরে বরগুনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ
হোম » বরগুনা » লকডাউন ঘিরে বরগুনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে বরগুনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। সড়কে অগ্নিসংযোগ ও নাশকতার আশঙ্কা এবং নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার রাতে বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিকরা।
বুধবার রাতে বরগুনা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মাত্র দুই থেকে তিনটি যাত্রীবাহী বাস ছেড়ে গেছে। বাকি ২০ থেকে ২২টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। এ সময় বাস টার্মিনালে যাত্রীদের তেমন ভিড়ও দেখা যায়নি।
বরগুনা জেলা বাস মালিক সমিতির নেতারা জানান, মাদারীপুরের ভাঙ্গাসহ সড়কের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড ও নাশকতার আশঙ্কায় বরগুনা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বরগুনা জেলা বাস মালিক সমিতির সহসাংগঠনিক সম্পাদক মো. গোলাম কবীর বলেন, ‘ঢাকায় যেতে হলে ভাঙ্গা হয়ে যেতে হয়। সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। এ কারণে চালকেরা গাড়ি নিয়ে যেতে চাইছেন না।’
এদিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন সফল করার লক্ষ্যে বরগুনা জেলা ছাত্রলীগের উদ্যোগে মশাল মিছিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১৫:২৮
