বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬

নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন

হোম » পিরোজপুর » নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুনসাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িসহ দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া গ্রাম এবং উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরে অবস্থিত তাঁর আরেকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

 

স্থানীয় সূত্রের দাবি, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে এসব হামলার ঘটনা ঘটে। তবে হামলায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

শ ম রেজাউল করিম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদকও।

 

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। খোঁজখবর নিয়ে বিষয়টি জানানো হবে।

বাংলাদেশ সময়: ২১:০৩:১৭