সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে চেকপোস্টে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

হোম » চট্টগ্রাম » চট্টগ্রামে চেকপোস্টে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


চট্টগ্রামে চেকপোস্টে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১সাগরকন্যা প্রতিবেদক, চট্টগ্রাম

 

চট্টগ্রাম নগরের নিমতলা ফ্লাইওভার এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় রাশেদুল ইসলামের চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার সঙ্গে থাকা কালো রঙের একটি কাঁধব্যাগ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালালে ব্যাগের ভেতর ইয়াবাগুলো পাওয়া যায়। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:২৭