রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জের ব্যবসায়ী মিজানুর রহমান বাদল আর নেই

হোম » শোক-মৃত্যুবার্ষিকী » বাকেরগঞ্জের ব্যবসায়ী মিজানুর রহমান বাদল আর নেই
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬


 

বাকেরগঞ্জের ব্যবসায়ী মিজানুর রহমান বাদল আর নেই

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের আফালকাঠি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান বাদল (৫৭) মারা গেছেন। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

১৯৬৯ সালে জন্ম নেওয়া মিজানুর রহমান বাদল আফালকাঠি গ্রামের মরহুম তোফাজ্জল হোসেন মৃধার জ্যেষ্ঠ ছেলে। তিনি ৮ নম্বর নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান মিরনের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

ব্যক্তিজীবনে সৎ, বিনয়ী, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন মিজানুর রহমান বাদল। একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সম্পর্ক রক্ষায়ও তাঁর আন্তরিকতা ছিল। তাঁর অমায়িক আচরণ ও সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে স্বজন ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন।

 

তাঁর মৃত্যুতে নলুয়া ইউনিয়নসহ বাকেরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২২:১৭:২১