রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
বাউফলে ধানখেতের কীটনাশক পান করে নারীর মৃত্যু
হোম » পটুয়াখালী » বাউফলে ধানখেতের কীটনাশক পান করে নারীর মৃত্যু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে ধানখেতে ব্যবহারের জন্য বাড়িতে রাখা কীটনাশক পান করে মাজেদা খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মোকলেস সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে বাড়ির পেছনে ধানখেতের পাশে যান মাজেদা খাতুন। এ সময় সেখানে রাখা কীটনাশক পান করেন তিনি। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে এর আগেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, মাজেদা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার জানান, কীটনাশকের বিষক্রিয়ায় আক্রান্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির মধ্যেই তাঁর মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:০৩:০৬
