মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬

ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৭৬ জনকে প্রশিক্ষণ

হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৭৬ জনকে প্রশিক্ষণ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৭৬ জনকে প্রশিক্ষণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ সমাজসেবক ও রাজনীতিবিদ মো. জুলফিকার আলী হায়দার হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপলা হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. শামীম হাওলাদার, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন।

 

আয়োজক সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তিন ধাপে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম ধাপের প্রশিক্ষণ ১০ অক্টোবর, দ্বিতীয় ধাপের ৪ নভেম্বর এবং তৃতীয় ধাপের প্রশিক্ষণ ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ৬ জন সুপারভাইজার ও ৭০ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন। তাঁদের মধ্যে মোট ৬০ জনকে ট্যাব সরবরাহ করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত সাতজনকে রিজার্ভ রাখা হয়েছে।

 

প্রশিক্ষণে মাঠপর্যায়ে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১:০১:৩৩ ● ১২ বার পঠিত