মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬

জিয়ানগরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হোম » পিরোজপুর » জিয়ানগরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

জিয়ানগরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. নিয়াজ মোল্লা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিয়াজ মোল্লা বালিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির মোল্লার ছেলে।

 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

 

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মাহবুব জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিয়ানগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৫১ ● ১২ বার পঠিত