মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
হোম » ঝালকাঠি » নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি জিরো পয়েন্ট হয়ে চৌমাথা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনির নেতৃত্বে এতে নলছিটি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
পরে ফেরিঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, নলছিটি উপজেলা ছাত্রদল নেতা আদিফ হাসান, সাব্বির আহম্মেদ, রাকিব গাজী, ফয়সাল আহম্মেদ ও রাতুল গাজীসহ অন্যরা।
সমাবেশে বক্তারা দপদপিয়ায় ছাত্রলীগের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা অবিলম্বে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঝালকাঠি জেলার কোথাও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দেখা গেলে ছাত্রদল কঠোর হাতে তা দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। একই সঙ্গে এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ২০:৫০:০১ ● ১৭ বার পঠিত
