সোমবার ● ৯ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়

হোম » কৃষি » কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও কৃষি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।

 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী খামারবাড়ির উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সভাটি সঞ্চালনা করেন।

 

এ সময় নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৮:৪৭ ● ১৫ বার পঠিত