সোমবার ● ৯ নভেম্বর ২০২৬

খুলনায় প্রেমিকার ছুরিকাঘাতে গুরুতর আহত প্রেমিক

হোম » খুলনা » খুলনায় প্রেমিকার ছুরিকাঘাতে গুরুতর আহত প্রেমিক
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, খুলনা

 

খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের বিরোধের জেরে অনিক হাসনাত মুন্না (১৯) নামে এক তরুণকে পেটে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকা ববি আক্তারের (১৯) বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে খালিশপুর থানার আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত অনিক হাসনাত মুন্না খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়। অভিযুক্ত ববি আক্তার একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তিনি খুলনার সোনাডাঙ্গা শেখপাড়া এলাকার বাসিন্দা।

 

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অনিক ও ববির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কের পর অনিক বিয়ে করতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে ববি তাঁকে পেটে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

ঘটনার পর আহত অনিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ববি আক্তারকে হেফাজতে নিয়েছে খালিশপুর থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৭ ● ৯ বার পঠিত