সোমবার ● ৯ নভেম্বর ২০২৬

বরগুনায় পুলিশ লাইনের সামনে পার্কিং করা বিআরটিসি বাসে আগুন

হোম » বরগুনা » বরগুনায় পুলিশ লাইনের সামনে পার্কিং করা বিআরটিসি বাসে আগুন
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


 

বরগুনায় পুলিশ লাইনের সামনে পার্কিং করা বিআরটিসি বাসে আগুন। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

 

বিআরটিসির বাসটি বরগুনা থেকে খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো শনিবার রাতে বাসটি বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়। মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইনের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। এসময় বাসটির কিছু অংশ পুড়ে যায়।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাতে পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০:৩২:৪৭ ● ৪৭ বার পঠিত