রবিবার ● ৮ নভেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল।

সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, বিআরডিবির চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং সমবায়ী সোহাগ মিয়া, ঝর্না রানী পান্ডে ও শিবপ্রসাদ অধিকারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:২০:৫৬ ● ১৭ বার পঠিত