শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিএনপির আনন্দ র্যালি
হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিএনপির আনন্দ র্যালি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আনন্দ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। এতে নেতৃত্ব দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর এমপি।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি স্থানীয় রিজার্ভ পুকুরপাড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্যসচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, পিরোজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপলা হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. শামীম হাওলাদার, পৌর যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রনি এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি শেষে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর দিবসটি উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এর আগে, বেলা ২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৮:২০:৪৩ ● ১৮ বার পঠিত
