শনিবার ● ৭ নভেম্বর ২০২৬

কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

হোম » খুলনা » কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬


 

কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান।

 

সভায় বক্তব্য দেন বিএনপি নেতা এস এম এ রহিম, সরদার মতিয়ার রহমান, অ্যাডভোকেট মঞ্জুর আলম নান্নু, জি এম রফিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, প্রভাষক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, মহররম হোসেন, অ্যাডভোকেট অরবিন্দ কুমার মন্ডল, অ্যাডভোকেট আনিছুর রহমান, নাজমুল হুদা, হাবিবুর রহমান, রওশন মোল্যা, আবুল বাশার ডাবলু, কামরুল ইসলাম, সাইফুজ্জামান, এ করিম ও আয়ুব আলী।

 

এ ছাড়া যুবদল নেতা ইহছানুর রহমান, আহাদুর রহমান লিটন ও দেলোয়ার হোসেন; কৃষক দল নেতা এস এম গোলাম রসুল ও ইব্রাহিম হোসেন; স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম; শ্রমিক দল নেতা আকবার হোসেন ও আঃ রউফ; মৎস্যজীবী দলের আছের আলী; তাঁতি দলের আবুল কালাম এবং ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন ও ইমরান হোসেন বক্তব্য দেন।

 

সভায় কয়রা উপজেলা ও সাতটি ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২২:১১ ● ১৬ বার পঠিত