শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
আগৈলঝাড়ায় মাদকের আসর থেকে আটক এক, জব্দ দুই মোটরসাইকেল
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় মাদকের আসর থেকে আটক এক, জব্দ দুই মোটরসাইকেল
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় একটি খামারবাড়িতে মাদক সেবনের সময় রঞ্জন বৈষ্ণব (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। এ সময় মাদক সেবন ও ব্যবসায় ব্যবহারের অভিযোগে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কোদালধোয়া গ্রামে বিপুল পান্ডের খামারবাড়িতে এ ঘটনা ঘটে। আটক রঞ্জন ওই গ্রামের মৃত রাধানাথ বৈষ্ণবের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ওই খামারবাড়িতে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবনের আসর বসে। শুক্রবার রাতে সেখানে মাদক সেবনের সময় রঞ্জনকে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মো. সেলিম ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যান।
এ ঘটনায় বিপুল পান্ডেসহ আরও কয়েকজনের নাম স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ১৭:১৬:০৯ ● ১৮ বার পঠিত
