শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
ভাঙা ঘরে মানবেতর জীবন, গৌরনদীতে চেরাগ আলীকে নতুন বসতঘর দিলেন ডা. হুমায়ুন কবির
হোম » বরিশাল » ভাঙা ঘরে মানবেতর জীবন, গৌরনদীতে চেরাগ আলীকে নতুন বসতঘর দিলেন ডা. হুমায়ুন কবির
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের গৃহহীন চেরাগ আলী সরদারের জন্য নতুন বসতঘর নির্মাণ করে দিয়েছেন ডা. সৈয়দ হুমায়ুন কবির। দীর্ঘদিনের আবাসনসংকট কাটিয়ে নতুন ঘর পেয়ে নিরাপদ আশ্রয়ের সুযোগ পেয়েছেন চেরাগ আলী।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নির্মিত বসতঘরটি আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করা হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে ঘর হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ডা. সৈয়দ হুমায়ুন কবিরের সার্বিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিছুর রহমান (আনিছ) হাওলাদার, ঢাকাস্থ সরিকল ইউনিয়ন কল্যাণ পরিষদের আহ্বায়ক জমির উদ্দিন খান, ঢাকাস্থ সরিকল ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সদস্যসচিব রাইসুল ইসলাম (রাজন), মুক্তিযোদ্ধা প্রজন্ম বরিশাল জেলার সাবেক আহ্বায়ক জাবির হোসেন জুয়েল, ডক্টর সৈয়দ হুমায়ুন কবির ফাউন্ডেশনের সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম (মিরাজ), ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি সরিকল ইউনিয়ন শাখার মহিদুল ইসলাম (সুমন), সরিকল বাজার কমিটির কোষাধ্যক্ষ কৌশিক এস রাফি এবং বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (বাসক) কেন্দ্রীয় কমিটির পরিচালক (তদন্ত) মো. নুরুল আমিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকাস্থ সরিকল ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান (খসরু), নলচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন ও মো. জামাল হোসেন খান, ঢাকা উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের মো. তরিকুল ইসলাম, গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল-আমিন মোল্লা, সরিকল ইউনিয়ন যুবদলের মো. কাজী সুজন, সরিকল ইউনিয়ন ছাত্রদলের মো. আল-আমিন বয়াতি, নলচিড়া ইউনিয়ন ছাত্রদলের মো. নাফিস, সরিকল ইউনিয়ন ছাত্রদলের চলমান কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ইমরান মৃধা এবং গৌরনদী ক্রেডিট ইউনিয়ন কো-অপারেটিভের কোষাধ্যক্ষ ও নলচিড়া ইউনিয়ন যুবদলের মুবিন মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, চেরাগ আলীর ভাঙা ঘরের দুরবস্থার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম তুলে ধরেন নলচিড়া ইউনিয়ন ছাত্রদলের মো. নাফিস। বিষয়টি নজরে আসার পর ডা. সৈয়দ হুমায়ুন কবির চৌধুরীর সহযোগিতায় তাঁর জন্য নতুন বসতঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করে দেওয়ার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩৩ ● ২৯ বার পঠিত
