শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
চরফ্যাশনে ময়লার ভাগাড় সরিয়ে সবুজ বনায়ন, ৭ নভেম্বরের ব্যতিক্রমী উদ্যোগ
হোম » ভোলা » চরফ্যাশনে ময়লার ভাগাড় সরিয়ে সবুজ বনায়ন, ৭ নভেম্বরের ব্যতিক্রমী উদ্যোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও সবুজ বনায়ন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির যৌথ ও পৃথক উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটির অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ ছিল চরফ্যাশন বাস টার্মিনাল ও হেলিপ্যাড সংলগ্ন সড়কের দীর্ঘদিনের ময়লার স্তূপ ও ডাস্টবিনের ভাগাড় পরিষ্কার করে সেখানে সবুজ বনায়ন শুরু করা। পরিবেশ সুরক্ষা ও জনদুর্ভোগ লাঘবে নেওয়া এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়ছর আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন এবং পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেল।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল এবং চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ময়লার ভাগাড় পরিষ্কার ও সবুজায়নের উদ্যোগকে প্রশংসনীয় ও অনুসরণযোগ্য মডেল হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪৯ ● ২১ বার পঠিত
