শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
হোম » খুলনা » কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রাথমিক ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ লোকমান হাকিম, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আনোয়ার হোসেনসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৫:৪১:২৮ ● ২২ বার পঠিত
