শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬

দশমিনায় পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

হোম » পটুয়াখালী » দশমিনায় পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬


 

দশমিনায় পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী) 

 

পটুয়াখালীর দশমিনায় নিজ বাড়ির পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিতোষ সাধু (যুবক) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত পরিতোষ সাধু ওই গ্রামের মনোরঞ্জন সাধুর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পরিতোষ নিজ বাড়ির পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ভাতিজা সরল সাধু জানান, তাঁর চাচা দুপুর থেকেই পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ করছিলেন। সেচের কাজ শেষে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তাঁরা পুকুরপাড়ে গিয়ে দেখেন, পরিতোষ মাটিতে পড়ে আছেন। তাঁর শ্বাস-প্রশ্বাস না থাকায় বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে।

 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪১ ● ২৭ বার পঠিত