বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়, আহত সেনাসদস্য
হোম » চট্টগ্রাম » টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়, আহত সেনাসদস্য
সাগরকন্যা প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ বাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন। এ সময় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার এবং ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ের একপর্যায়ে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন।
অভিযানে গ্রেপ্তার তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ২২:০৬:২৮ ● ১৮ বার পঠিত
