বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬

গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন জহির উদ্দিন স্বপন

হোম » বরিশাল » গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন জহির উদ্দিন স্বপন
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬


গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন জহির উদ্দিন স্বপনসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

 

‘ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

আয়োজকদের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের ক্রীড়া নৈপুণ্য বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।

 

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শরীফ স্বপন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু এবং সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪০ ● ২৫ বার পঠিত