বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
মেহেন্দিগঞ্জে ভাড়া বাসায় মিলল ১৫৭ পিস ইয়াবা, গ্রেপ্তার ৩
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে ভাড়া বাসায় মিলল ১৫৭ পিস ইয়াবা, গ্রেপ্তার ৩
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৫৭ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সোনামুখী এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ দেবনাথ (২৮), শ্যামল চন্দ্র দাস (২৮) ও মো. ইউনুছ সরদার (৩০)। তাঁরা সবাই মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সোনামুখী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় ১৫৭ পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বরিশালের পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) এর তত্ত্বাবধানে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনায় আরও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০৬:৪৬ ● ৩৩ বার পঠিত
