বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬

মধ্যরাত থেকে সাগরে নামছেন জেলেরা, ইলিশের আশায় শেষ মুহূর্তের প্রস্তুতি

হোম » জেলে-মৎস্য » মধ্যরাত থেকে সাগরে নামছেন জেলেরা, ইলিশের আশায় শেষ মুহূর্তের প্রস্তুতি
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬


 

মধ্যরাত থেকে সাগরে নামছেন জেলেরা, ইলিশের আশায় শেষ মুহূর্তের প্রস্তুতি

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে মাছ ধরতে নামবেন জেলেরা। গভীর সাগরে যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মহিপুর ও আলীপুর মৎস্যবন্দরের জেলেরা। ট্রলার মেরামত, ধোয়া-মোছা, জালে তোলা ও অন্যান্য প্রয়োজনীয় কাজ শেষ করছেন তাঁরা। নিষেধাজ্ঞা শেষে জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে, এমন প্রত্যাশা তাঁদের।

 

জেলে গফুর মাঝি জানান, নিষেধাজ্ঞার সময় তাঁরা সরকারের প্রণোদনার চাল পাননি। অন্যদিকে, জেলে খালেক বলেন, এ সময় সাগরে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন ছিল।

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন নবী বলেন, নিষেধাজ্ঞা শতভাগ সফল হওয়ায় সাগরে জাল ফেললেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে।

 

ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় মাছ ধরা বন্ধ থাকায় অলস সময় পার করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন নতুন করে সাগরে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

বাংলাদেশ সময়: ১৪:১৪:২৬ ● ৩২ বার পঠিত