বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

হোম » খুলনা » কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬


কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় কয়রা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কয়রা সদরে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ সভা সঞ্চালনা করেন।

 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও জামায়াত নেতা মাকসুদুর রহমান।

 

আলোচনা সভা শেষে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৪:২৯ ● ২৩ বার পঠিত