বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
বোর্ডের কর্মচারী, যেখানে দেবে সেখানেই কাজ করব: সালাউদ্দিন
হোম » খেলা » বোর্ডের কর্মচারী, যেখানে দেবে সেখানেই কাজ করব: সালাউদ্দিন
সাগরকন্যা খেলা ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। তাঁর পরিবর্তে ভারপ্রাপ্ত ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের দায়িত্ব, উইকেট নিয়ে দলের পরিকল্পনা এবং বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকা আলিসকে নিয়ে কথা বলেন তিনি।
উইকেট নিয়ে দলের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘এটা তো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি টিম ম্যানেজমেন্টের কেউ নই। আমি এখানে গেস্ট হিসেবে এসেছি। তারাই এটার উত্তর দিতে পারবে। আমার মনে হয় যে পরিস্থিতিই থাকুক, টিম ডিসিশন নিয়েই কাজ করে। প্লেয়ারদের কথাও চিন্তা করে।’
নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমি বোর্ডের কর্মচারী। বোর্ডের বাইরে থাকলে অনেক কিছু বলতে পারতাম। যেহেতু বোর্ডের কর্মচারী, আমাকে যখন যেখানে দেবে, আমি সেখানে কাজ করতে বাধ্য। কাল যদি বলে চলে যাও, চলে যাব। যদি বাইরে চাকরি করতাম, অনেক কিছুই বলতে পারতাম।’
বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকা আলিসকে নিয়ে আশাবাদী সালাউদ্দিন। এ সময়ে তাঁর মানসিক সমর্থন প্রয়োজন বলে মনে করেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘আমি খুব আশাবাদী। এই সময়ে মানসিক সাপোর্ট খুব জরুরি। গত দুদিন ধরে আমার খুব খারাপ লাগছে। একটা দলের সঙ্গে আছি, তাই তাকে সময়ও দিতে পারছি না। একটা ছেলে ক্রিকেট খেলতে পারবে না, এর চেয়ে খারাপ কিছু নেই। তাকে মানসিকভাবে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব।’
আলিসের বোলিং অ্যাকশন সংশোধনের পাশাপাশি বোলিংয়ের কার্যকারিতা ধরে রাখার ওপরও গুরুত্ব দেন সালাউদ্দিন।
তিনি বলেন, ‘তার যে উন্নতি দেখছি, আমি আশাবাদী দ্রুতই শুধরে নেবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে। অ্যাকশন শুধরে কার্যকরী হতে হবে। বোলিংয়ে কার্যকারিতা না থাকলে তো হবে না। আমাদের এটা খেয়াল রাখতে হবে। সেও যেন মানসিকভাবে শক্তিশালী হয়
বাংলাদেশ সময়: ১৯:৪২:১৩ ● ২৮ বার পঠিত
