বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬

পিরোজপুরে জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

হোম » পিরোজপুর » পিরোজপুরে জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬


পিরোজপুরে জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

জালনোট শনাক্তকরণে দক্ষতা বৃদ্ধি ও এর প্রচলন প্রতিরোধে পিরোজপুরে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক, বরিশালের আয়োজনে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের পরিচালক মো. এমদাদুল হক। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, পিরোজপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু মো. নূর-উস্-সামস্।

কর্মশালায় পিরোজপুরে অবস্থিত বিভিন্ন ব্যাংকের ক্যাশ অফিসাররা অংশ নেন। এ সময় জালনোট শনাক্তকরণের কৌশল, এর প্রচলন প্রতিরোধ এবং গ্রাহকদের সচেতন করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জালনোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তাদের সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি। লেনদেনের সময় নোট যাচাই এবং সন্দেহজনক নোটের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

কর্মশালায় জালনোট প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০০:২২ ● ২৮ বার পঠিত