বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
মিয়ারহাটে ডিকেবিডিসির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
হোম » ঢাকা » মিয়ারহাটে ডিকেবিডিসির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং রক্তের গ্রুপ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাটে ডি কে ব্লাড ডোনার্স ক্লাবের (ডিকেবিডিসি) ২৬তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার মিয়ারহাট স্কুল মাঠে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। আসন্ন শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ হাওলাদারের সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইনে দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আয়োজকেরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে জানা থাকলে জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদাতাদের দ্রুত যুক্ত করা সম্ভব হয়। এ লক্ষ্যেই স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা তৈরি এবং রক্তদাতার সংখ্যা বাড়াতে এ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
তাঁরা আরও জানান, মো. রিয়াজ হাওলাদার মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তিনি এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ডি কে ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি খন্দকার জিহাদ, সাধারণ সম্পাদক সাদিক সরদার, প্রচার সম্পাদক বি এম মামুন, জীবন আহমেদ, সাগর বৈরাগী, ইমন সরদার, সিফাত খান, বিএম রাজু, তানভীর হাসান, সিয়াম কাজী, কাজী সিয়াম, আরমান কাজীসহ ক্লাবের অন্যান্য সদস্য।
বাংলাদেশ সময়: ১৮:৫৮:২৯ ● ২৪ বার পঠিত
