বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি, সমাবেশ ও বৃক্ষরোপণ
হোম » পিরোজপুর » কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি, সমাবেশ ও বৃক্ষরোপণ![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় কাউখালী দক্ষিণ বন্দরে বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শারিফুল আজম সোহেলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কাউখালী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে যুবদলের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
আরএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৮:২৫:২৭ ● ২২ বার পঠিত
