মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হোম » পিরোজপুর » পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন ও সালমান জাকির সমাবেশ সঞ্চালনা করেন। বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব মো. এমদাদুল হক মাসুদ।
সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জেলা, পৌরসভা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদল দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদান, র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। বুধবার (২৮ অক্টোবর) বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কর্মসূচি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২৬:২০ ● ২০ বার পঠিত
